ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের স্বজনেরা দাবি করেছেন তিনি বাড়িতে আত্মহত্যা করেছেন। তবে কারণ জানাতে পারেননি তাঁরা।
নিহত আমিনুরের (২৪) বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঠালবাড়ি গ্রামে। বর্তমানে এ্যালিফেন্ট রোডের একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
আমিনুর আসাদ গেটে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা করত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাত।
আমিনুরের ভাই মইনুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে খাওয়া দাওয়া শেষে আমিনুর নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার মা ময়না বেগম নিজের মোবাইল খুঁজতে আমিনুরের কক্ষে ঢোকেন। সেখানে গিয়ে দেখতে পান আমিনুর বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফাঁসির কারণ জানা যায়নি।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, ‘গত রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করি। ছাত্রের স্বজনরা জানান, রাতে বাসায় গলায় ফাঁসি দেয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে ফাঁসির কারণ জানাতে পারে নাই স্বজনরা।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে