
যাত্রী পরিবহনে নতুন মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেলে এক দিনে ৪ লাখ ৩ হাজার ১৬৪ যাত্রী পরিবহন করা হয়েছে।
গতকাল শুক্রবার ফেসবুকে ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল বলেছে, ঢাকায় মেট্রোরেল চালু হওয়ার পর এটাই এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড।
এই মাইলফলক অর্জনে যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ডিএমটিসিএল। সেই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে আগামীর পথচলায় সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। সার্বিক নির্দেশনা ও পরামর্শের জন্য সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ জানিয়েছে ডিএমটিসিএল।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে