যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা খুন হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘২০০৪ সালে ৭ মে শুক্রবার আমার বাবা সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং সেই সঙ্গে আমার বাবার মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। আমি চারবারের সংসদ সদস্য হয়েও কোনো দুর্নীতির সঙ্গে জড়াইনি।’
প্রতিমন্ত্রী তাঁর বাবাকে স্মরণ করে আরও বলেন, ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার তার জীবনজুড়ে আপনাদের সেবা করে গেছেন। আমিও যত দিন বেঁচে থাকব, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’ এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন এলাকায় আল–আকসা জামে মসজিদের পুনর্নির্মাণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. আফজাল হোসেন হিমেল, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্ আমান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে