ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বন্ধুর সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন দারুসসালাম থানা ছাত্রদলের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং বর্তমানে দারুসসালাম থানা ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী ইমরান হাসান জয়। ইমরান ইউরোপিয়ান ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ বলছে ‘নাশকতা করতে আসলে সাধারণ শিক্ষার্থীরা উত্তম মাধ্যম দিয়েছে।’
এদিকে, এ বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
ভুক্তভোগী ইমরান হাসান জয় বলেন, ‘আগামীকাল থেকে আমার সেমিস্টার পরীক্ষা, পরীক্ষার জন্য নীলক্ষেতে কিছু বই কিনতে আসছিলাম। বই কিনে এক বন্ধুর সঙ্গে টিএসসিতে দেখা করতে আসি। সেখানে ছাত্রলীগের কিছু পোলাপান আমার থেকে ফোন চেক করে এবং সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যায়। সেখানে ১০-১৫ জন মিলে একটি ঘরে আটকিয়ে মারধর করে। আমার মাথা, হাত, পিঠে আঘাত করে। উপর্যুপরি কিল ও ঘুষি মারে। রাত ৯টার দিকে আমার বন্ধুরা সেখান থেকে উদ্ধার করে, আমি সেন্সলেস ছিলাম, আমার কাছে ১০ হাজার টাকা ছিল সেগুলো নিয়েছে, বিকাশের পিনও নিয়ে নিয়েছে। ঘটনার সময় পুলিশও আসছিল কিন্তু পুলিশ কিছুই না করে চলে যায়।’
তাদের কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে ইমরান হাসান জয় বলেন, ‘আমি তো অন্য ইউনিভার্সিটির। তাদের কাউকেই চিনতে পারিনি। তবে দেখলে অবশ্যই চিনব।’
এদিকে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়। ওই ছেলেটা (ইমরান হাসান জয়) ও রাকিব নামে আরেকজন বাংলা একাডেমিতে নাশকতা করতে আসছিল, সাধারণ শিক্ষার্থীরা উত্তম মাধ্যম দিয়ে বিদায় করে দিয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে