
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলড্রেসের জন্য ভর্ৎসনা করায় বিকাশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষককে মারধর করেছে ছাত্র ও তার অভিভাবকেরা। এ সময় ওই শিক্ষককে হামলা থেকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন (শিক্ষক–কর্মচারী) আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপজেলার হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পিতাশ হালদার স্কুলড্রেস না পরে আসলে প্রধান শিক্ষক তাকে শাসন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র বাড়িতে চলে যায়। ছুটির পরে বাড়ি ফেরার পথে পিতাশ ও তার অভিভাবকেরা প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও মারধর করে।
গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিক্ষক উত্তম অধিকারী, ল্যাব অপারেটর সুদেপ অধিকারী, কর্মচারী জয় সেন ও বুলেট দত্তকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ছাত্র–অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রের বাবা পঙ্কশ হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার জন্য আমরা দুঃখিত। পিতাশের বাবা হিসেবে আমি সব শিক্ষকের কাছে ক্ষমা চাই।’
বিদ্যালয়ের শিক্ষক স্বপন রায় বলেন, ‘একজন প্রধান শিক্ষক ছাত্রকে শাসন করায় এভাবে মারধরের শিকার হলেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য রোগীদের শারীরিক খোঁজ–খবর নিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে