
গাজীপুরের শ্রীপুরের এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডলের ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিও প্রকাশের পর তা তদন্ত করতে ফরেনসিক যাচাই করবে পুলিশ। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছ। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আজকের পত্রিকাকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটার ফরেনসিক যাচাই করব। যেহেতু অডিও আসছে। যার অডিও, তাঁকেও আমি আমার অফিসে ডেকেছি। তিনি আসবেন। তিনি আসলে পুরো বিষয়টি নিয়ে আমি কথা বলব। বিষয়টি সম্পর্কে জেনে বুঝে আবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। তবে তদন্ত কমিটিতে কারা আছেন, তা সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই জানাতে চাই না।’
উল্লেখ্য, শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর কাছে ঘুষ চাওয়া-সম্পর্কিত কথোপকথনের একটি অডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন। তবে পরবর্তীকালে ওসি অবশ্য দাবি করেছেন তিনি এ ধরনের কথা বলেননি। তাঁর কণ্ঠ সম্পাদনা করে ছড়ানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে