
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার মাছ চুরির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে ওই ঘের থেকে মাছ ধরার সময় তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমাদ্দারের ছেলে কিশোর সমাদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ মে ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজীর আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী বেনজীরের দুই কন্যার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদপ্তরকে রিসিভার নিয়োগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে আমি আমার জেলা কর্মকর্তাকে জানাই। তিনি আমাকে মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় কিশোর সমাদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও একটি জাল জব্দ করা হয়।’
এই মৎস্য কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় আমার দপ্তরের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।’
এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে