রাজধানীর ভাষানটেক কালভার্ট রোডের বাসায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ শিশু লামিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়াল ৪ জনে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় লামিয়া। এ ঘটনায় এখনো হাসপাতালে ভর্তি লামিয়ার বড় বোন ও ভাই।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাষানটেকের ঘটনায় দগ্ধ লামিয়া আজ সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে লামিয়ার মা সূর্যবানু (৩০), বাবা লিটন মিয়া (৪৮) ও নানি মেহেরুন্নেছা (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে লামিয়ার দুই ভাইবোন এখনো চিকিৎসাধীন। এ বিষয়ে ডা. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় লামিয়ার বড় বোন লিজা (১৮) ৩০ শতাংশ ও ভাই সুজন (৮) ৪৩ শতাংশ দগ্ধ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার ভোর ৪টার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মো. লিটন, তাঁর স্ত্রী সূর্যবানু, তাদের তিন সন্তান লিজা, লামিয়া, সুজন ও লিটনের শাশুড়ি মেহরুন্নেছা।
লিটনের প্রতিবেশী ময়না বেগম জানান, পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন লিটন। এলাকাতেই ফার্নিচার ব্যবসা আছে তাঁর। রাতে ওই বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালানোর জন্য দেশলাই জ্বালাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়না বেগম আরও জানান, বাসাটিতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তাঁরা। সবার ধারণা, সিলিন্ডার থেকে লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। মশার কয়েলের জন্য দেশলাই জ্বালাতেই সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে