রাজধানীর ধানমন্ডি লেক থেকে ইমতিয়াজ আহমেদ (৫৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ধানমন্ডি ৪ নম্বর রোডের মাথার লেকে ওই ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তাটি আরও বলেন, মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি ধানমন্ডি তিন নম্বর রোডে থাকতেন। একটি ফার্মাসিউটিক্যালে কোম্পানিতে চাকরি করতেন। গতকাল রোববার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে