
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। আগামী ৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক জরুরি অ্যাকাডেমিক কমিটির সভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্যারের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকেরা শিক্ষাবিদ হিসেবে ড. আরেফিন সিদ্দিক স্যারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এই উপলক্ষে বৃহৎ পরিসরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্তমান ও প্রাক্তন; সব শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
প্রয়াত এই শিক্ষকের স্মৃতি তর্পণের এই আয়োজনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দ্রুত সম্পন্ন করতে আগ্রহী হলেও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় তা করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকায় এবং সার্বিক দিক বিবেচনা করে ৯ এপ্রিল এই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে