
মানিকগঞ্জে সিঙ্গাইরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) ও সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শী আলামিন খান বলেন, মোটরসাইকেল এবং পিকআপ ভ্যান দুটিই অতিরিক্ত গতি ছিল। মোটরসাইকেলে ছিলেন চালকসহ তিনজন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বাঁধন।
সিঙ্গাইর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও সংকটাপন্ন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালককে স্থানীয়রা আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে