
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি বাহারুল আলম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিশিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
সাবেক আইজিপিকে আজ মঙ্গলবার বালিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে