
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। আজ বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক নুরে উদ্দিন।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বনানী থানায় ১৮ জুলাই মামলা দায়ের করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বনানী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের সংসদ নির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বিকেল পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন হিরো আলমকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালান তাঁরা। তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। একপর্যায়ে একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। একজন তলপেটে লাথি মারেন।
এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলার বাদী এবং অন্য ব্যক্তিগত সহকারী পরান সরকার, রাজীব খন্দকার রনি ও আল আমিনকেও মারধর করা হয়। পরে তাঁরা সেখান থেকে দৌড়ে রক্ষা পান।
এ মামলায় আরও ১১ জনকে বিভিন্ন তারিখে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজনকে আগেই রিমান্ডে নেওয়া হয়। বাকিরা কারাগারে আছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে