
গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মাওনা ইউনিয়ন এলাকায় অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিক রমিজ উদ্দিন বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আমাদের। বেতনের জন্য কয়েক দফা কর্মবিরতি পালন করেছি, তবু বেতন দিচ্ছে না। এক মাস বেতন না পেলেই চলা যায় না। তাহলে দুই মাস বেতন না পেলে কী করে আমাদের সংসার চলে?’
ফাতেমা আক্তার নামের আরেক শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে বেতন পাচ্ছি না। দেয়-দিচ্ছে করে তিন মাস চলছে। আমাদের সংসার কী করে চলে এটা কি মালিকপক্ষ একবার চিন্তা করে? দোকানি বাকি দেওয়া বন্ধ করেছে। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। আমরা শখে রাস্তায় আসছি না। পেটের দায়ে রাস্তায় আসছি।’
এদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া ট্রাকচালক আব্দুল গফুর মিয়া বলেন, ‘সকাল ৮টা থেকে পণ্যবাহী ট্রাক বন্ধ করে বসে আছি। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।’

খান টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। মালিকপক্ষ যে তারিখ দিচ্ছে বেতন পরিশোধের, সেমতে আমিও শ্রমিকদের তারিখ দিচ্ছি। আজ শ্রমিকেরা আমার ওপর ক্ষিপ্ত।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু মালিক না আসা পর্যন্ত শ্রমিকেরা রাস্তা ছাড়বে না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে