ঢাকার দোহার উপজেলায় পিকআপের ধাক্কায় ইমরান খান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার কার্তিকপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান খান কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার আ. মান্নান খানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ আনুমানিক দুপুরে জয়পাড়া বাজারে মোবাইল ফোনের দোকান থেকে ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে বাসায় খেতে যায়। পথে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয় ইমরান। পরে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইমরান খানের ভগ্নিপতি আদনান দোহারী বলেন, ‘দুপুরে আমার দোকান থেকে ইমরান বাসায় খেতে যায়। পরে অনেক সময় পার হলে আমি ফোনে যোগাযোগ করলে আমাকে হাসপাতালে যেতে বলে। এসে দেখি সে আর জীবিত নেই।’
এ বিষয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে