মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বজ্রপাতে মিজান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মনির হাওলাদারের ছেলে।
জানা যায়, আজ বিকেলে মিজান (২৪), বড় ভাই আল আমিন ও তাঁদের বাবা মনির হাওলাদারসহ কয়েকজন মিলে খেত থেকে আলু তোলার কাজ করতে যান। হঠাৎ মেঘের গর্জনে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তাঁর শরীরের কিছু অংশ ঝলসে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সুস্থ সবল ভাই আমাদের সামনে বজ্রপাতে মাটিতে পড়ে গেল।’ আমার ভাইয়ের কী হলো এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, মিজান তাঁদের খেতে আলু তুলতে গেলে বজ্রপাতে তাঁর পরনের জামাকাপড়সহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে