জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গণে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে আজ শুক্রবার ভিড় ছিল বেশি। মেলার ভেতরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করলেও ফিরতে পথে যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, ফিরতি পথে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়েছে। মেলা থেকে বের হয়ে বাসে ওঠার পর সেই বাস কুড়িলের প্রধান সড়কে আসতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। মেলা প্রাঙ্গণের বাইরে ট্রাফিক পুলিশ না থাকাকে দায়ী করেছেন তাঁরা।
রাজধানীর কমলাপুর থেকে আগত দর্শনার্থী ইকবাল হোসেন জানান, বিকেল পাঁচটায় বাসে ওঠার পর দেড় ঘণ্টা পেরোলেও বাস এখনো প্রধান সড়কে আসেনি। এতে ছোট বাচ্চা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
রামপুরার বাসিন্দা আরিফা আক্তার জানান, মেলায় শৃঙ্খলা থাকলেও বাইরে ট্রাফিক পুলিশের কোনো দেখা নেই। শৃঙ্খলার অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
তৃতীয় শ্রেণির এক ছাত্রী আক্ষেপ নিয়ে বলে, ‘আমরা কি রাস্তায় সারা রাত কাটিয়ে দেব?’
যানজটের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল আহমেদ আজকের পত্রিকাকে জানান, একদিকে কাঞ্চন ব্রিজের চাপ। অপরদিকে নরসিংদী রুটে পণ্যবাহী যানবাহন চলাচল করছে। সবমিলে যানজট হচ্ছে। এছাড়া প্রতি শুক্রবার মেলায় দর্শনার্থী বেশি থাকায় যানজট হয়ে থেকে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে