
রাজধানীর উত্তরায় চীনা নাগরিক ওয়াং বু’কে (৪৭) হত্যার ঘটনায় খুনিদের বহনকারী গাড়ির চালক হৃদয় হোসেন ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁদের ব্যবহৃত সাদা রঙের এক্স নোয়াহ গাড়ি ও রক্তমাখা একটি হুডি জব্দ করেছে পুলিশ। আজ রোববার ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত নোয়া গাড়ির চালক হৃদয় হোসেন ওরফে শাকিলকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এক্স নোয়া গাড়িটি ও আসামিদের একজনের পরিহিত রক্তমাখা হুডি জব্দ করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িতে করে পালিয়ে যাওয়া দুই চীনা নাগরিককে শনাক্ত করা হয়। তারপর খোঁজ-খবর নিয়ে জানা যায়, ওই চীনা নাগরিকেরা উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩ /সি রোডের ১৫ নম্বর বাসার গেস্ট হাউসে থাকেন। সেখান থেকে ওই দুজনের পাসপোর্টের ফটোকপি সংগ্রহ করা হয়।’
পালিয়ে যাওয়া দুজন চীনা নাগরিকের অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
গত বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসার নিচ তলায় চীনা নাগরিক ওয়াং বু’কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত ব্যক্তি ইট, বালু ও পাথরের ব্যবসা করতেন। এ ঘটনায় ওই বাড়ির আরেক চীনা নাগরিক লিউ রুই হত্যা মামলা করেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে