নরসিংদীতে হাড়িধোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি হতে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হাড়িধোয়া নদীতে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে। কিছুক্ষণ পর দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুর মা মাহমুদা বেগম বলেন, ‘আমার বাচ্চারা কোনো দিন নদীতে গোসলে যায় না। আজ হঠাৎ নদীতে নেমে পানিতে ডুবে আজীবনের জন্য বিদায় নিল। আমি মেনে নিতে পারছি না।’
বিষয়টি নিশ্চিত করে পুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোমান পাঠান বলেন, গোসল করতে গিয়ে ফরিদ আহমেদের দুই ছেলে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে বা অন্য কেউ অবহিত করেনি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে