বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের ওই পর্ষদ গঠন করা হয়।
পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগেই নিয়োগ পেয়েছিলেন বিমানের সাবেক এমডি আব্দুল মুয়ীদ চৌধুরী। প্রজ্ঞাপনে পর্ষদের পরিচালক হিসেবে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮টি পদের নাম উল্লেখ করা হয়েছে। সেসব পদে যখনই যেই ব্যক্তি দায়িত্বে থাকবেন তাঁরা বিমানের পরিচালক হিসেবে কাজ করবেন।
পর্ষদে যেই ৪ জনের নাম উল্লেখ করে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা হলেন—বাংলাদেশের ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিমানের সাবেক পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ চৌধুরী, আইএসিএবির কাউন্সিলর ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের এমডি ও সিইও নূর-ই-খোদা আব্দুল মবিন, র্যাংগস ওয়াটারফ্রন্ডের আলী আশফাক।
পর্ষদের বাকি ৮টি পদে যারা থাকবেন, তাঁরা হলেন—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং বিমানের এমডি ও সিইও (যখন যিনি দায়িত্বে থাকবেন)।
পর্ষদ থেকে বাদ পড়লেন যারা
বিমানের আগের পর্ষদগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবাহিনী, বিজিএমইএ ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের পদ থাকলেও এসব সংস্থা বা ক্ষেত্র থেকে কাউকে রাখা হয়নি।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে