
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিমের সহায়তায় হরিরামপুর থানা-পুলিশ দেওয়ান আব্দুর রবকে গ্রেপ্তার করে। রাতেই হরিরামপুর থানা-পুলিশ তাঁকে হরিরামপুর থানায় নিয়ে আসে। আজ রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ‘দেওয়ান আব্দুর রবের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা রয়েছে। সে মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। তাতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ তিনজন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় প্রায় আড়াই বছর পর গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। এতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে