
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের ‘পিএইচডি ডিগ্রি’ নেই—জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) কাজী ফিরোজ রশীদের এমন মন্তব্যকে মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়ে তাঁর বিভাগের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন কাজী ফিরোজ রশীদ বাজেট অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য দেওয়ার সময় সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পিএইচডি ডিগ্রি নেই বলে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। একজন জনপ্রতিনিধির এমন মিথ্যাচারে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের পিএইচডির তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ১৯৮৬ সালে ভারতের বিখ্যাত মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি কৃতি এই শিক্ষক বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার প্রসারে গত চার দশক ধরে অসামান্য অবদান রেখে অজস্র শিক্ষার্থী তৈরি করেছেন। বিজ্ঞপ্তিতে অধ্যাপক আরেফিন সিদ্দিককে নিয়ে করা সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে অবিলম্বে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করার দাবি জানানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে