গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল ভোট দেওয়ায় রতন অধিকারী নামের এক যুবককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বুধবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি এলাকার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বি এম বাবুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জাল ভোট দেওয়ার সময় রতন অধিকারী নামের এক যুবককে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে যান।
এ ছাড়া গোপালগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২২৭টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোরে ঘণ্টাখানেকের বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটার উপস্থিতি বেশ কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি আনসারও মোতায়েন রয়েছে। রয়েছে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, র্যাব ও বিজিবির সার্বক্ষণিক টহল।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লাখ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে