
অর্থ পাচার মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর বংশাল থানায় ফৌজদারি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় ২০১৭ সালের ২৪ অক্টোবর জামিন লাভ করেন ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ওই মামলায় তাঁর নামে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ১৬ জুলাই তাঁর নামে অভিযোগ গঠন হয়। পরে হাইকোর্ট থেকে ফৌজদারি মামলাটি ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়। তবে অর্থ পাচার মামলার কার্যক্রম চালু থাকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
২০১৮ সালের চাকরি আইনের ৩৯ (২) ধারায় বলা আছে, (২) কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে, অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত রূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে