অনেক স্বপ্ন আর আশা ছিল ইতালিতে যাবেন। সেই স্বপ্নপূরণ আর উন্নত জীবনের আশায় প্রায় সাত মাস আগে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের শহিদুল বেপারীর ছেলে সাইদুল বেপারী (২২)। তবে ভাগ্য সহায় হয়নি। কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় গিয়ে বন্দী হন মাফিয়াদের হাতে। আটকে রেখে করা হয় মাসের পর মাস নির্যাতন। আদায় করা হয় পরিবারের থেকে দফায় দফায় ৬০ লাখের মতো টাকা। তবুও মুক্তি মেলেনি এই যুবকের। অবশেষে প্রাণই গেলে মাফিয়াদের হাতে। জীবিত অবস্থায় ইতালি যেতে না পারলেও সাইদুলের লাশ গেছে তাঁর স্বপ্নের দেশে।
গত বুধবার রাতে সাইদুলের মৃত্যুর খবর পৌঁছে তাঁর বাড়ি। এ খবরে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কোনো সান্ত্বনাই তাঁদের কান্না থামাতে পারছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার আদিত্যপুর গ্রামের লালু খানের ছেলে শিপন খান প্রলোভন দেখিয়ে সাইদুলকে লিবিয়া নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করেন। পরে মাফিয়াদের নির্যাতনে মৃত্যু হয় তাঁর। ১৫ ফেব্রুয়ারি ট্রলারে অন্য অভিবাসীদের সঙ্গে সাইদুলের লাশ ইতালি পাঠানো হয়।
নিহতের বাবা শহিদুল বলেন, ‘দালাল শিপন লিবিয়া পাঠিয়ে আমার ছেলেকে বন্দী করে রাখে। এরপর নির্যাতন করে ধাপে ধাপে ৬০ লাখ টাকা নেয়। সাইদুলকে তিন বেলা খাবারও দিত না। একপর্যায়ে মারা গেলে মরদেহ ট্রলারে করে ইতালি পাঠায়। আমার দালাল শিপন খানের কঠিন বিচার চাই। এমন ঘটনা ভবিষ্যতে যেন শিপন আর করতে সাহস না পায়।’
প্রতিবেশী সাহাবুদ্দিন বেপারী বলেন, মানুষের কাছ থেকে ধারদেনা করে, চড়া সুদে টাকা এনে এবং জমি বিক্রি করে দালালের হাতে ৬০ লাখ টাকা তুলে দেওয়া হয়। তবুও প্রাণ দিতে হলো সাইদুলকে।
শিপন খান মোবাইল ফোনে বলেন, ঘটনাটি মীমাংসা হয়েছে। নতুন করে সাংবাদিকদের কাছে অভিযোগ দেওয়ার কথা নয়। লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে একটি দুর্ঘটনায় সাইদুল মারা গেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, ‘লিবিয়ায় নির্যাতনে এক যুবকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে