যশোরের শার্শা সীমান্তে ইটভাটার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত যুবকের নাম জামাল হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল মাদক কারবারি ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
পুলিশ আজ সোমবার দুপুরে জামালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, স্যান্ডেল ও কয়েকটি গাছের ডাল পড়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, জামাল ও তাঁর সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন কারবারির কাছে মাদক পৌঁছে দেওয়ার কাজ করতেন। রোববার রাতে জামালের সঙ্গে জাহিদকে দেখা গেছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, জাহিদকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে