মুন্সীগঞ্জের গজারিয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের দশটি বাড়িতে ভাঙচুর–লুটপাট করেছে প্রতিপক্ষের নেতা–কর্মীরা। আজ সোমবার উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতরা হলেন–ফারুক হোসেন (৩৮), আব্দুর রশিদ (৫৫), জয়া (১৫), জেরিন (২৪), ইয়াফি (১৫), নুরুল ইসলাম (৭০) ও সাহিদা আক্তার (৪৫)। তারা ওই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।
আহত ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় হাজী মাহাবুব ও তাঁর ভাই বাবুর নেতৃত্বে ৪০ / ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় তাদের হামলায় সাতজন আহত হয়।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে