মাদারীপুরের কালকিনিতে বাগানের গর্ত থেকে বোরকা পরা অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকার বাগানে গর্তের মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় লাশটি পাওয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাস ও লতাপাতা দিয়ে ঢাকা বোরকা পরা অবস্থায় একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সবুজ বলেন, ‘বাগানের পাশে একটি খেতে আমি কাজ করছিলাম। খেতের ঘাস ও আগাছা পরিষ্কার করে ফেলতে যাই। তখন ঘাসের মধ্যে পা দেখতে পাই। পরে সবাইকে ডেকে আনি।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে অজ্ঞাত যুবককে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে