মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩০) মারা গেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচরের পাঁচ্চরবাজার-সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশকে জানায় স্থানীয় লোকজন।
জানা গেছে, সন্ধ্যার দিকে পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হলে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় ওই নারী মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘আমরা খবর পেয়েছি। যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছেন, সেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। আমরা রেলওয়ে পুলিশকে অবগত করেছি।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে