ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের (বিএসএমএমসি) করোনা ইউনিটের আইসিইউতে অক্সিজেন সংকটে তিন রোগীর মৃত্যু হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় দশ মিনিটের মধ্যে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী সূত্র জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে অক্সিজেন সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। এ সময় রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। মাত্র দশ মিনিটের মধ্যেই তিন রোগী মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদরপুরের মো. রুবেল (৩৫), সালথার পারভিন জামান (৬৫) এবং আব্দুল ওহাব মুন্সি (৬০) নগরকান্দা।
এ বিষয়ে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে রিফিল করার সময় স্বাভাবিকভাবে সেখানে চাপ বাড়ে। সরবরাহ লাইনে এই চাপ নিয়ন্ত্রণ করার জন্য সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়া হয়। এ কারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে কয়েকজন মুমূর্ষু রোগী মারা যান।
করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে তিনজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই করোনা হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬ টি। সব কটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
রোগী মৃত্যুর ব্যাপারে বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, হাসপাতালের সেন্ট্রাল প্ল্যান্টে অক্সিজেন রিফিল করার সময় সরবরাহের মাত্রা কমিয়ে দিতে হয়। সে কারণে কিছু রোগীর সমস্যা হয়েছে। এটা একটা দুর্ঘটনা। কর্তব্য পালনে কারও অবহেলা ছিল না বলে দাবি করেন তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষায় ২০৮টিই করোনাভাইরাস পজিটিভ এসেছ। পরীক্ষার হিসাবে আক্রান্তের হার ৫৬ দশমিক ০৪ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ ছিল নয়জনের।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে