
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ আক্তারকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটেদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পাঁচ বখাটে যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে ওই চিকিৎসককে আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ আল শাফি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও বিষয়টি মিঠামইন থানাকে অবহিত করলে গতকাল শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদারের নির্দেশে বখাটে যুবকদের আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অপরাধী পাঁচ যুবককে ছয় মাস করে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন রতন মিয়ার ছেলে তরিকুল (২০), দুলাল মিয়ার ছেলে রাতুল মিয়া (১৯), আমির হোসেনের ছেলে উৎসব মিয়া (১৯), বিল্লাল হোসেনের ছেলে ইমন মিয়া (১৮), শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (১৮)। সাজা পাওয়া প্রত্যেকেই মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে