জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ হিযবুত তাহরীর এক সদস্যকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় প্রক্টরিয়াল বডির এক শিক্ষকের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। আটক শিক্ষার্থীকে নাম অনিক খন্দকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া। রাত ৮টার পরে তিনি বলেন, ‘আটকের পর এই শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন মামলার প্রস্তুতি চলছে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খালেদ সাইফুল্লাহ বলেন, ‘ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের রুমে দরজার নিচে দিয়ে কিছু ছেলে চিঠি দিচ্ছিল। এটা দেখতে পারেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন। এ সময় তিনি কথা বলতে গেলে তাঁরা পালিয়ে যেতে ধরলে শিক্ষকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে একজনকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, তাঁদের সংগঠনের বিভিন্ন বক্তব্যসংবলিত চিঠি, একটি মোবাইল ফোন, ট্রান্সজেন্ডার ও সমকামিতা নিয়ে লেখা একটি ডায়েরি পাওয়া গেছে।’
জানা গেছে, অনিক খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া হিজবুত তাহরীরের অপর দুই সদস্য মুসাইব ও সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে