গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নিমতলী বালুর মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিল শিশুটি।
পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত শিশুটির নাম জান্নাত (৭)। সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার দশশিখা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। জান্নাত ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
এ ঘটনায় জড়িত থাকায় খালাতো ভাই মোহাম্মদ জনি (১৫) ও তার বাবা ফজলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা টঙ্গীর শিলমুন এলাকার স্থানীয় বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাত গত নভেম্বর মাসে টঙ্গীতে সিলমুন জুগি বাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। গত রোববার সকালে খালাতো ভাই জনি চিপস কিনে দেওয়ার কথা বলে জান্নাতকে বাড়ির বাইরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর জনি বাসায় ফিরে এলেও জান্নাতকে পাওয়া যায়নি। পরে জান্নাতের বাবা আব্দুল মান্নান এদিন দুপুরে টঙ্গী পূর্ব থানায় শিশুটির খোঁজ চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার পুলিশ জনি ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে বালি চাপা দেওয়ার তথ্য জানায়। তাদের দেওয়া তথ্যে পুলিশ কিশোরকে সঙ্গে নিয়ে নিমতলী এলাকার বালুর মাঠ থেকে বালি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, খালাতো বোনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর ওই কিশোর তার বাবাকে ঘটনাটি জানায়। পরে বাবা ও ছেলে ঘটনাটি ধামাচাপা দিতে নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, সাধারণ ডায়েরির পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে ওই কিশোর ও তার বাবা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অভিযুক্তকে কিশোর আদালতে তোলা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে