রাজধানীর পুরানা পল্টনে একটি গোডাউনে ভারী মালামালের নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরানা পল্টন সুরমা টাওয়ার গলি ‘গ্রাফিকস মেলা’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিমের বাড়ি টাঙ্গাইল নাগরপুর উপজেলায়। বাবার নাম সবুর উদ্দিন। নয়া পল্টন মসজিদে গলির একটি বাসায় থাকতেন তিনি।
আব্দুর রহিমের সহকর্মী মো. মানিক জানান, তাঁরা দিনমজুর। বিকেলে পুরানা পল্টনের একটি গোডাউনে মালামাল নামানোর কাজ করছিলেন কয়েকজন। সেখানে প্রিন্টিং প্লেটগুলো এক জায়গায় সাজিয়ে রাখছিলেন। আর রহিম তাঁর পাশে বসে নতুন মালামাল রাখার জন্য জায়গা পরিষ্কার করছিলেন। হঠাৎ ভারী প্লেটগুলো কাত হয়ে তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে