
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষ জানিয়ে সন্ধ্যায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের প্রধান ফটক, মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ বুধবার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। একাধিক প্রত্যক্ষদর্শী, কলেজের শিক্ষার্থী ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, পদবঞ্চিতদের বিক্ষোভের পরে কলেজের প্রধান ফটকের সামনে দুটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং ঢাকা কলেজের সামনে অবস্থিত ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত না হলেও লোকজন আতঙ্কিত অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, পদবঞ্চিতরা ‘রাকিব-নাসিরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘তারেক রহমানের ছাত্রদলে, বৈষম্যের ঠাঁই নেই’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শীর্ষ পদপ্রত্যাশী তারেক বলেন, ‘৫ আগস্টের পরের নতুন অনেকেই রাজনীতি করেছেন। অনেক ত্যাগীকে বঞ্চিত করা হয়েছে। আমরা এসব নিয়ে বিক্ষোভ করেছি। বিক্ষোভ শেষে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। একটি মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়, তাদের ধাওয়া দিয়েও ধরতে পারিনি।’
ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা জানি না, তবে পরে শুনেছি। দলকে বিতর্কিত করতে পরে অনেক সুবিধাভোগী দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় যোগ্যরা পদ পাবেন।’
এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নিউমার্কেট থানাকে জানানো হয়েছে।’
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি নজরে রাখছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে