
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
আদমজী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইপিজেডের ইউএইচএম লিমিটেডের (ঊর্মি গ্রুপ) একটি পোশাক কারখানার ঝুটের গুদামের পেছনের অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে সাহায্যের জন্য ফোন করে আনেন। পরে উভয়ের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আরমান বলেন, ‘আমাদের ফ্যাক্টরির ভবনে আগুন ধরেনি। ধরেছে ঝুটের গুদামে। আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া বলেন, ‘আমাদের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সূত্রপাত নিরূপণের চেষ্টা করছি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে