
কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবর আলী সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ি থেকে বের হয়ে সবর আলীর বাড়ির পাশ দিয়ে একটি দোকানে যাচ্ছিল। এ সময় শিশুটিকে ডাক দিয়ে ওই বৃদ্ধ তাঁর মুরগিগুলো খাঁচায় ভরে যেতে বলেন। মুরগিগুলো খাঁচায় দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে শিশুটিকে জাপটে মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে শিশুটির পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তাঁর মা ও স্থানীয়রা বৃদ্ধের ঘর থেকে তাকে উদ্ধার করে।
শিশুটির বাবা বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমার স্ত্রী পিঠা বানাচ্ছিল। আমার মেয়েটা খাবার কিনতে যাওয়ার সময় সবর আলী এ ঘটনা ঘটায়। আমি এ ঘটনার বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় আজ সকালে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে