
গাজীপুরের কালীগঞ্জে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী (৬০) গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম।
এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার পরে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার বাসিন্দা। তিনি পেশাদার ছিনতাইকারী ও চোর। তাঁর বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
অটোরিকশা চালক নয়ন (৫০) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা।
ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তাঁর এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশা চালক নয়নকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তাঁর অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারকে পিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাঁকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ গতকাল শনিবার রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
দেলোয়ার হোসেনের নামে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. ফায়েজুর রহমান।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে