
কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সহায়তার জন্য ডিএমপির কল্যাণ তহবিল থেকে মোট ৭৫ লাখ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের কাছে এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে এই আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আহত, অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে আপনাদের আজ এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কল্যাণ ফান্ডের অর্থ আসে ডিএমপির কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে। এই ফান্ড যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত।’
তিনি আরও বলেন, ‘আপনারা চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ সীমিত। অসুস্থতার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আপনাদের এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।’
এ সময় কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার। উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এতে ধুলাবালি থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে সচেতন থাকতে হবে।’
গত ৮ জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এর সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৫ তম সভায় ১৫৯ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭৫ লাখ ৭৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে