
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি ইব্রাহিমকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার র্যাব-১১ ও র্যাব-৯-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জয়নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইব্রাহিম ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ১৩ মার্চ দুপুরে ৭ বছরের ওই কন্যাশিশুটিকে রূপগঞ্জের রূপসী বাগবাড়ি এলাকার মুদিদোকানি ইব্রাহিম চকলেট খাওয়ানোর কথা বলে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে ইব্রাহিম পালিয়ে যান। ওই ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
র্যাব আরও জানায়, ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে ইব্রাহিমকে একমাত্র আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার দায়ে একটি মামলা করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে