নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ৮ বছর আগে জামিনে বেড় হওয়ার পর থেকে পলাতক ছিলেন তারা। গতকাল সোমবার রাতে ঢাকা জেলার সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কাজিপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. রবিউল ইসলাম (২৯) ও একই এলাকার আতাউর কাজির ছেলে মো. মাহফুজ ওরফে রানা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচা কার্পেট গলির চৌরাস্তা এলাকায় হিযবুত তাহরীর কতিপয় সদস্যসহ সরকার ও রাষ্ট্র বিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে মিছিল বের হয়। তারা মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হয়। এ সময় শাহবাগ থানা-পুলিশ তাদের বাঁধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পরে থানা-পুলিশ ওই দুজনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা মামলা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২০১৪ সালের ২৭ এপ্রিল ওই মামলার অভিযোগ আদালতে জমা দেওয়া হয়।
ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে কারাগার থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান। আদালতে হাজির না হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। এ সময়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘ প্রায় ৮ বছর পলাতক থাকার পর এটিইউ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে