রাজধানীর তুরাগে সেভেন রিংস সিমেন্টের গাড়িচাপায় ইউএস বাংলা এয়ারলাইনসের সিকিউরিটি সুপারভাইজার মিলন রানা (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া-ঢাকা মহাসড়কের তুরাগের ধউর চেকপোস্টে এ ঘটনা ঘটে।
নিহত মিলনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তিনি সাভারে থাকতেন।
ধউর চেকপোস্টে কর্তব্যরত ও প্রত্যক্ষদর্শী তুরাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত মোটরসাইকেল চালক ধউর হয়ে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন। পরে পেছন দিক থেকে একটি সিমেন্টের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। তখন সিমেন্টের গাড়িটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।’
তিনি বলেন, পরে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই আব্দুল মালেক বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ঘাতক চালক সিমেন্টের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করলে প্রত্যাশা ব্রিজ এলাকায় গাড়িটি রেখে ঘাতক চালক পালিয়ে যায়।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত মিলন রানা ইউএস বাংলা এয়ারলাইনসের সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে চাপা দেওয়া সিমেন্টের গাড়িটি আটক করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে