
রাজধানীর শাহবাগে হেনস্তার শিকার হয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধরের ভিডিও ধারণ করছেন তিনি, এমন সন্দেহে তাঁর মোবাইল ফোন চেক করে হেনস্তা করা হয়।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে শাহবাগে আওয়ামী লীগের লোকজনের মারধরের শিকার হন কয়েকজন শিক্ষার্থী। মারধরের ভিডিও ধারণ করা হয়েছে সন্দেহে লাঠি হাতে হেলমেট পরিহিত কয়েকজন আজকের পত্রিকার এই প্রতিবেদককে ঘিরে ধরেন। মোবাইল চেক করা হয়। টিএসসি ও শহীদ মিনারে আন্দোলন হচ্ছে, শাহবাগে কেন জিজ্ঞাসা করে স্থান ত্যাগ করতে বলা হয়।
শাহবাগ জাদুঘরের সামনে দুপুর থেকে অবস্থান করছিলেন স্থানীয় কাউন্সিলর (ডিএসসিসি-২১) মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী। ওই পথ ধরে যাওয়া শিক্ষার্থীদের সন্দেহ হলেই তাঁরা মোবাইল চেক করেন। আন্দোলনের সমর্থনে কিছু পেলেই শিক্ষার্থীদের মারধর করে কান ধরে ওঠবস করানো হয়। আওয়ামী লীগের লোকজনের হাতে মারধরের শিকার হওয়া একজন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তাজিম আহমেদ খান। তাঁকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয় এবং স্লোগান দিতে বলা হয়।
তাজিম আজকের পত্রিকাকে বলেন, তিনি কোটা সংস্কার আন্দোলনের সমর্থক। আন্দোলনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে যাচ্ছিলেন। শাহবাগে আওয়ামী লীগের লোকজন তাঁর মোবাইল ছিনিয়ে নেন এবং মারধর করেন।
তাজিনের পর আরও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে দেখা যায়। আশপাশের উৎসাহী লোকজন যাঁরা মারধরের ভিডিও করছিলেন, তাঁদের মোবাইল ছিনিয়ে নিয়ে তা ডিলিট করে দেওয়া হয়।
মারধরের ঘটনার আগে কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। জনমানুষের চলাচলে ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আন্দোলনকারীরা করলে আমরা কঠোর হস্তে দমন করব। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে ভালো, নয়তো আমরা বিষয়টি দেখব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে