
সাভারে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ফ্লোর ইনচার্জ রিপন শেখের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুতবিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন স্ত্রী কনা ইসলাম। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
কনা ইসলাম বলেন, ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসীরা আমার স্বামী রিপন শেখের ওপর গুলি চালান। গুলিতে তাঁর যেই অবস্থা হয়েছে, তাতে আর স্বাভাবিক জীবনে ফেরত আসার উপায় নেই। এ পর্যন্ত ১১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কনা ইসলাম আরও বলেন, ‘আমার স্বামী রিপন শেখ ঢাকা জেলার সাভারের শিল্প প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দীর্ঘদিন সুনামের সঙ্গে ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত। গত ৩১ আগস্ট বিকেল ৪টায় সাভারের বিরুলিয়ার খাগানে অবস্থিত সিমটেক্স ইন্ডাস্ট্রিজে একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে আমার স্বামী গুরুতর আহত হন।’
বর্তমানে রিপন শেখ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা দায়ের করা হয়।
কনা ইসলাম জানান, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির প্রডাকশন ম্যানেজার ভারতীয় নাগরিক শ্রী নিভাশ রাও তাল্লরি, ড্রাইভার রফিকুল ইসলাম, ট্রান্সপোর্ট অফিসার জাহাঙ্গীর আলমসহ আরও কয়েজন গুরুতর আহত হন। স্থানীয় থানা-পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে