টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করেছেন সাংবাদিকেরা। আজ রোববার বিকেল ৬টায় সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা এ মৌন মিছিলের আয়োজন করে।
জানা যায়, গতকাল শনিবার ‘শিক্ষকদের টাকায় সংবর্ধনা’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদে বলা হয়—টাঙ্গাইলের সখীপুরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে বিশেষ ভূমিকা রাখার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা টাঙ্গাইল–৮ আসনের সংসদকে গণসংবর্ধনা দিচ্ছেন। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সংবর্ধনা দিচ্ছেন না, বরং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। আরও বলা হয়, গণসংবর্ধনার খরচ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নিজেরাই চাঁদা তুলে বহন করছেন।
এ প্রতিবেদন প্রকাশের পর ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও স্থানীয় আওয়ামী, যুবলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তাঁরা প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ান।
পরে এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সখীপুর প্রেসক্লাবে জরুরি সভার আয়োজন করেন সাংবাদিকেরা। সভায় প্রেসক্লাব সভাপতির কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করা হয়। মিছিলটি সখীপুর প্রেসক্লাব থেকে বের হয়ে মোখতার ফোয়ারা চত্বর ও থানা গেট প্রদক্ষিণ করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে