
কিশোরগঞ্জে দুর্নীতির অভিযোগ পেয়ে একটি সড়কে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কে নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়।
সরেজমিন দেখা গেছে, কিশোরগঞ্জ দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সদর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী সড়কের কার্পেটিং, মেকাডম ও ইট পরীক্ষা নিরীক্ষা করছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির বলেন, ‘কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কের মেরামতকাজের চার কিলোমিটার ৩১০ মিটারের সড়কটির ৭৫ মিলিমিটারে মেকাডম ছিল, সেটা ঠিক পেয়েছি। ৭৫-এর মধ্যে ৮৫ পেয়েছি। কার্পেটিং ছিল ৪০ মিলিমিটার সেটাও আমরা ৪০ মিলিমিটারই পেয়েছি। আর এখানে যে ইট ব্যবহার করা হয়েছে, সেটাও এক নম্বর ইট। সব মিলিয়ে কাজের গুণগতমান ভালো।’
কিশোরগঞ্জ দুদকের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, ‘এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগে দুদক এই সড়কে অভিযান চালায়। আমরা এখানে এলজিইডির কাউকে না রেখে সড়ক ও জনপথ বিভাগ থেকে একজন নিরপেক্ষ প্রকৌশলী মাধ্যমে সড়কের গুণগতমান পরীক্ষা করিয়েছি ৷ আমরা সড়কটির তিনটি জায়গায় গুণগতমান পরীক্ষা করেছি। রাস্তার মেকাডম, কার্পেটিং ও ইট—সবই প্রাক্কলন অনুযায়ী সঠিক পাওয়া গেছে। যে অভিযোগটি ছিল, এটি সত্য নয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে