
ফরিদপুরের নগরকান্দায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
মৃত তরুণের নাম সম্রাট হোসেন (২২)। তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন।
মিরাকান্দা আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সভাপতি নুর আলম বলেন, আজ সকালে সম্রাট হোসেনকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাঁর মা জুলেখা বেগম। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে সম্রাটকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এক বছর আগে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামের জাফর সরদারের মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন সম্রাট। বিয়ের পর থেকেই স্বামী–স্ত্রীর মধ্যে কলহ চলছিল। স্ত্রীর ওপর অভিমান করে সম্রাট আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে