
গাজীপুরের শ্রীপুরে ফুটপাতের অস্থায়ী বাজারে খাজনা তোলাকে কেন্দ্র করে ইজারাদার ও হকারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া দেয় উভয় পক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে মাওনা চৌরাস্তা এলাকায়। বন্ধ রয়েছে ফুটপাতের সব দোকানপাট।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
মাওনা অস্থায়ী বাজারের ইজারাদার মো. কাজল ফকির বলেন, ‘সরকারের কাছ থেকে যথাযথ রাজস্ব দিয়ে বাজারের বৈধ ইজারা নিয়ে খাজনা ওঠানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুটপাতের দোকানিরা খাজনা ওঠানোর সময় আমার এক লোককে মারধর করে টাকা–পয়সা ছিনিয়ে নেয়। আজ আবার খাজনা ওঠাতে গেলে ভাড়াটে সন্ত্রাসী জাহিদের নেতৃত্বে আমার লোকদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় হকারেরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে আমাদের লোকদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে আমাদের ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে নজরুল ইসলাম ব্যাপারী, আশিক ও ইমরান গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের এক দোকানি বলেন, ‘আমরা বহু বছর ধরে মাওনা চৌরাস্তার ফুটপাতে ব্যবসা করে আসছি। কোনো দিন খাজনা দিতে হয় নাই। হঠাৎ করে কয়েক দিন ধরে আমাদের একটি রসিদ ধরিয়ে দিয়ে খাজনা আদায় করছে। কিছু কিছু দোকানি খাজনা দিতে চাচ্ছে না। এ নিয়ে ইজারাদার ও দোকানিদের মধ্যে বাগ্বিতণ্ডা হচ্ছে কয়েক দিন ধরে। আজও খাজনা আদায় করতে গেলে অতিরিক্ত খাজনা বন্ধ করতে বললে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।’
হকারদের পক্ষে নেতৃত্ব দেওয়া জাহিদ হোসেনের বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিজন মালাকার বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে এসেছেন। চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজার কাজল ফকির নামের এক ব্যক্তিকে বৈধ ইজারা দেওয়া হয়েছে। যাঁরা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে