
রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার প্রথম প্রহরে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তিনজন বন্ধু, সবার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তাঁরা হলেন মৃত আনিসুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৮), নুরুল ইসলামের ছেলে জজ মিয়া (৩৬) ও আরেক নুরুল ইসলামের ছেলে আল আমিন (৩৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় পথচারীরা এই তিন জনকে হাসপাতালে আনার পর রাত সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসেকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
ঘটনার বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।
নিহতদের মধ্যে আল আমিন মুগদার ঝিলপাড় এলাকায় থেকে দুধের ফার্মে কাজ করতেন বলে জানান তাঁর বোন ফাতেমা আক্তার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তাঁর ভাই। আর মেহেদী উত্তর মুগদা এলাকায় চালের ব্যবসা করতেন বলে তাঁর চাচা মো. সালাউদ্দিন জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদীসহ তিন বন্ধু মারা যায়।’
নিহত জজ মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নওরীন আক্তার জানান, তাঁদের বাসা দক্ষিণ মুগদার সাত নম্বর গলিতে। জজ মিয়া একটি প্রেসে কাজ করতেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে