৫ আগষ্ট লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসস্তূপের মধ্যেই মঙ্গলবার থেকে সাভার থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর থানায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪২টি সাধারণ ডায়েরি (জিডি) ও ১০টি অভিযোগ জমা পড়েছে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) ফারজানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকাল থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩২টি জিডি হয়েছে। গত মঙ্গলবার কোনো অভিযোগ জমা পড়েনি। তবে আজ সন্ধ্যা পর্যন্ত ১০টি অভিযোগ পড়েছে।’
জানা গেছে, গত ৫ আগষ্ট থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর কয়েকদিন অরক্ষিত ছিল। এরপর আনসার ও সেনাবাহিনী থানায় অবস্থান নেয়। গত সোমবার কয়েকজন পরিদর্শক থানায় যোগ দেন। এর আগে ওই দিন ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিততে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
গতকাল মঙ্গলবার ও আজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অধিকাংশ কর্মকর্তা আর কনস্টেবল থানায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সাভার থানায় গিয়ে দেখা যায়, এখনো শিক্ষার্থীরা ধ্বংসস্তূপ অপসারণ করছে। আনসার ও সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা ও কনস্টেবল থানায় যোগদান করেছেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাকিরা যোগদান করবেন।’
তিনি আরও বলেন, ‘একদিকে থানার ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। অন্যদিকে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু কম্পিউটার ও আসবাবপত্র না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে